ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক

হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হ্যালোইন আবহে উইচ-থিমের পার্টিতে ছিল মোমবাতির আলো, গাঢ় লাল গোলাপ, কালো রঙের সাজসজ্জা আর বিশেষভাবে তৈরি করা খাবারের মেনু। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমে ওঠা এই আয়োজনে ছিলেন খুশি কাপুর, সুহানা খান ও অনন্যা পান্ডের মতো তারকারাও।

শানায়ার জন্মদিনের আয়োজনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর বোন খুশি কাপুর। ছবিগুলোতে চোখে পড়ে পার্টির ব্যতিক্রমী সাজসজ্জা। লম্বা ডাইনিং টেবিলে বিছানো ছিল কালো লেসের নকশার টেবিলক্লথ। তার ওপর সাজানো কালো প্লেট, সোনালি রঙের কাটলারি ও কাচের গ্লাস।

টেবিলজুড়ে রাখা সাদা পিলার ক্যান্ডল আর গাঢ় লাল গোলাপের ফুলের সাজ পুরো পরিবেশে এনেছিল রহস্যময় আবহ। এর সঙ্গে ছিল খুলি আকৃতির ডেকোরেশনের অনুষঙ্গ, যা হ্যালোইনের সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ঘরের ঝাড়বাতি ও মোমবাতির উষ্ণ আলোয় তৈরি হয়েছিল এক অন্তরঙ্গ, নাটকীয় পরিবেশ।

পার্টির থিমের সঙ্গে মিল রেখে কালো পোশাকে দেখা গেছে শানায়া ও খুশিকে। বোনের সঙ্গে ছবি শেয়ার করে খুশি লিখেছেন, ‘উইচিং আওয়ার এইচবিডি’। অর্থাৎ জাদুময় এক রাতে জন্মদিনের শুভেচ্ছা।

শুধু সাজসজ্জা নয়, খাবারের আয়োজনেও ছিল চমক। অতিথিদের জন্য রাখা হয়েছিল বিশেষভাবে তৈরি মেনু কার্ড, যার নাম ‘এ নাইট টু ডাই ফর’। প্রতিটি আসনের সামনে ছিল ব্যক্তিগত ছবি সংবলিত কার্ড ও খাবারের তালিকা।

মেনুতে ছিল অ্যাভোকাডো ও টুনা টাটাকি কার্পাচিও, স্নো পিস ও পনজু সস। এ ছাড়া ছিল তেরিয়াকি চিকেন ওকোনোমিয়াকি এবং চিংড়ি ও ব্ল্যাক গার্লিক দিয়ে তৈরি গিওজা। সঙ্গে ছিল বেলপার নোল চিজ ও চিলি ক্রিস্পের মতো উপকরণ। খাবারের শুরুতে পরিবেশন করা হয় বেরি সরবেট, হাউস গ্রানোলা ও তাজা বেরি দিয়ে তৈরি অ্যামিউজ-বুশ। এরপর ছিল আদার সুগন্ধে রান্না করা চিকেন, সঙ্গে সোবা নুডলস, আমন্ড মিল্ক ব্রথ, কিউরড টোফু ও নরি চিপস।

মেনুর আরেকটি আকর্ষণ ছিল মিসো দিয়ে মেরিনেট করা ব্ল্যাক কড মাছ। এর সঙ্গে পরিবেশন করা হয় নরম ত্তোকবোক্কি, হাউস কিমচি ও ফাভা বিন সস। সব মিলিয়ে খাবারের আয়োজনেও ছিল পার্টির থিমের মতোই ব্যতিক্রমী পরিকল্পনা।

শানায়ার জন্মদিনে সবচেয়ে মজার শুভেচ্ছাগুলোর একটি এসেছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডের কাছ থেকে। বন্ধুকে চমকে দিতে নিজের পরনে একটি কাস্টমাইজড কালো টি-শার্ট বেছে নিয়েছিলেন অনন্যা। টি-শার্টে ছাপা ছিল ছোটবেলার শানায়ার ছবি। ছবিটি শেয়ার করে অনন্যা মজা করে লিখেছেন, ‘বন্ধুর জন্মদিন, অথচ কিছু না বলেও কীভাবে সেটা বোঝানো যায়!’

এ ছাড়া শানায়ার কেক কাটার মুহূর্তও ভাগ করে নিয়েছেন অনন্যা। কালো অফশোল্ডার পোশাকে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ছবির সঙ্গে বন্ধুকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়ে অনন্যা লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসা, জন্মদিনের শুভেচ্ছা, আমার শানায়া পাপায়া।’

জন্মদিনের সাজসজ্জা থেকে খাবারের মেনু, এমনকি বন্ধুদের শুভেচ্ছা। সবকিছুতেই ছিল শানায়ার আয়োজনের বিশেষত্ব। প্রচলিত জন্মদিনের পার্টির বদলে হ্যালোইনের রহস্যময় আবহে সাজানো এই উদ্যাপন যেন হয়ে উঠেছিল এক রাতের জন্য তৈরি করা অন্য রকম এক জগৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক

আপডেট সময় : ০২:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬