টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে
- আপডেট সময় : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কল্পবিজ্ঞানের মতো শোনালেও দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক। ইতিমধ্যে ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপ তৈরির পাশাপাশি সেগুলো একাধিক গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মাথায় বসিয়ে সফলও হয়েছে প্রতিষ্ঠানটি। এবার ‘টেলিপ্যাথি’ ও ‘ব্লাইন্ডসাইট’ নামের ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তিনির্ভর তারহীন চিপ বাজারে আনতে যাচ্ছে নিউরালিংক।
টেলিপ্যাথি চিপের সাহায্যে শুধু চিন্তার মাধ্যমে দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে। অন্যদিকে ব্লাইন্ডসাইট চিপের মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা আবার দেখতে পারবেন। ইলন মাস্কের দাবি, ব্লাইন্ডসাইটের প্রকৌশলগত উন্নয়নের কাজ শেষ হয়েছে। এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা।
.ইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ ২১ তথ্য, যা হয়তো আপনার অজানা.
নিউরালিংকের প্রথম পণ্য হতে যাচ্ছে টেলিপ্যাথি চিপ। চিপটির সাহায্যে ব্যবহারকারীরা শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। একইভাবে কথা বা টাইপ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ইলন মাস্কের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে টেলিপ্যাথি চিপের মাধ্যমে তথ্য আদান-প্রদানের গতি মানুষের কথা বলা বা দ্রুত টাইপ করার গতিকেও ছাড়িয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ প্রযুক্তির সাহায্যে চিন্তার মাধ্যমেই কম্পিউটার বা মানুষের সঙ্গে উচ্চগতিতে যোগাযোগ করা সম্ভব হবে।
.ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী.
নিউরালিংকের দ্বিতীয় পণ্য ব্লাইন্ডসাইট চিপ মূলত দৃষ্টিহীন ব্যক্তিদের দেখার সক্ষমতা ফিরিয়ে আনবে। এর ফলে কোনো কারণে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের পাশাপাশি জন্মগত দৃষ্টিহীন ব্যক্তিরাও দেখার সুযোগ পাবেন।
.ইলন মাস্কের সম্পদের পরিমাণ বাংলাদেশের বাজেটের কত গুণ জানেন.
ইলন মাস্ক জানিয়েছেন, ব্লাইন্ডসাইটের মাধ্যমে সম্পূর্ণ অন্ধ ব্যক্তি বা যাঁরা কখনোই দেখতে পাননি, তাঁরাও দেখার সুযোগ পাবেন। প্রকৌশলগত দিক থেকে প্রযুক্তিটি প্রস্তুত। এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




















