ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. এনামুল হক (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এরমধ্যে গুরুতর আহত মো. আনোয়ার হোসেন (৪২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরেক আহত মো. আবদুল হামিদ মিয়া (৪১) স্থানীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটসংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামে।

নিহত মো. এনামুল হকের বাবার নাম মৃত মো. সোলায়মান আলী ও গুরুতর আহত মো. আনোয়ার হোসেনের বাবার নাম মো. মোন্তাজ আলী। মো. আবদুল হামিদ মিয়া দুর্ঘটনাকবলিত অটোভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এনামুল হক, আনোয়ার হোসেন ও আবদুল হামিদ মিয়া তিনজনই পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে এসেছিলেন। অটোভ্যান থেকে নামার ঠিক আগমুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে এনামুল হকের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন ও আবদুল হামিদ মিয়া আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে, আবদুল হামিদ মিয়া স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে যান।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এনামুল হক নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত মো. আনোয়ার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি থানায় জমা দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২

আপডেট সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬