ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিল, পাসপোর্ট, শিক্ষাগত সনদসহ পরিবারের গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২৫ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকার আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা স্কুলশিক্ষিকা নাসিমা আক্তারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে ঘরের প্রায় সব আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পরিবারের কোনো মূল্যবান সামগ্রীই রক্ষা করা সম্ভব হয়নি।

আগুন লাগার খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুনে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘদিনের সঞ্চয়, মূল্যবান সম্পদ ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত স্কুলশিক্ষিকা নাসিমা আক্তার বলেন, ‘হঠাৎ আগুনে আমার সাজানো সংসারটি এক মুহূর্তে শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে সবকিছু গুছিয়ে নেওয়া আমাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘এ দুর্যোগে আমি ও আমার পরিবার অসহায় হয়ে পড়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন, তাহলে আবারও ঘুরে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করতে পারব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা

আপডেট সময় : ১২:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬