ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক। তাঁর জায়গায় কনকাসশন সাব হিসেবে খেলেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল।

তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ঢুকেছেন অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে নেই মুমিনুল।

.

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর জায়গায় দলে ফেরা অমিতের। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটসম্যান। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাঁকে।

.

জাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত। এবারের জাতীয় লিগে সিলেটের হয়ে ৫ ইনিংসে ৩৬১ রান করেছেন, আছে ডাবল সেঞ্চুরিও।

.

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।

.চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

আপডেট সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬