ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে আবারও ধান কাটার অভিযোগ গোবিন্দগঞ্জে তিন দিনের জেলা ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল অসহায় শিশু ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা দিল দেওডোবা ঐক্য ফান্ড মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তারাপুর ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম আজাদ, তার বাবা, এক ভাই ও ভাতিজিকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই নেতার বাবা ভুক্তভোগী আবু তালেব (৬৬)।

রোববার (২২ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আবু তালেব উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের মৃত আফর উদ্দিনের ছেলে।

মামলার আসামিরা হলেন, মৃত তদারক আলীর ছেলে আইয়ুব আলী (৪৭) ও মঞ্জুল হক (৫০), আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫) ও আতিক মিয়া (১৮), মঞ্জুল হকের ছেলে হাবিবুর রহমান (৩০) ও মেয়ে মোর্শেদা বেগম (২৬), মৃত আফর উদ্দিনের ছেলে আতাউর রহমান (৫৭), আতাউর রহমানের ছেলে মাইদুল ইসলাম (৪০) ও আশিকুর ডাক্তার (৩৭), গাজিউর রহমানের ছেলে রায়হান মিয়া (১৮), মঞ্জুল হকের স্ত্রী হালিমা বেগম (৪৭) এবং আইয়ুব আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০)।

মামলা সূত্রে জানা যায়, নিজামখাঁ মৌজায় ১২ শতক জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন আবু তালেব। কিছুদিন আগে থেকে জমিটি দখলের হুমকি দিয়ে আসছিলেন একই এলাকার আইয়ুব আলী (৪৭), মঞ্জুল হক (৫০) ও তাদের লোকজন। এ ঘটনায় আদালতে মামলা করেন আবু তালেব। ওই মামলায় অভিযুক্তরা জমিতে না নামার মুচলেকা দিলেও পরে আবারও দখলের হুমকি দেন। গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবু তালেব তার দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম আজাদকে নিয়ে ওই জমিতে হালচাষ করছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, চাপাতি, দা, কুড়াল, বল্লম ও ছোরা নিয়ে সেখানে গিয়ে তাদের জমি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর হামলা চালান। মঞ্জুল হকের ছোরার আঘাতে আব্দুস সালামের ডান পায়ের হাঁটুর নিচে এবং হাবিবুর রহমানের বল্লমের আঘাতে বাম পায়ের হাঁটুর নিচে জখম হয়। আরিফুল ইসলামের চাপাতির আঘাতে আবুল কালাম আজাদের মাথায় জখম হয়। পরে মাইদুল ইসলাম তার বুকের ওপর বসে গলা চেপে ধরেন। এ সময় স্কুলে যাওয়ার পথে ঘটনাস্থলে আসা আবু তালেবের নাতনি সুমাইয়া আক্তারকেও মারধর করা হয়। আইয়ুব আলীর ছুরির আঘাতে তার মাথার ডান পাশে জখম হয়। একই সঙ্গে আরিফুল ইসলাম তার জামাকাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলায় আবু তালেবও আহত হন। আতাউর রহমান তার বুকের ওপর বসে গলা চেপে ধরেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহত আবু তালেব, তার দুই ছেলে ও নাতনিকে অটোরিকশায় করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মামলার প্রধান আসামি আইয়ুব আলীর বাড়িতে গেলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অপর আসামিদের মধ্যে হামিদুল ইসলাম ও আশিকুর রহমানে সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘মামলার বাদী আবু তালেব আমার জ্যাঠা। যে জমি নিয়ে ঘটনা সেই জমির মালিকের সাথে আমাদের কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। জমি দখল করতে যাওয়ার আগে জ্যাঠা আবু তালেব আমাদেরকেও সেখানে যেতে বলেন। কিন্তু জমি আমাদের না হওয়ায় আমরা সেখানে যাইনি। তাই জ্যাঠা আমাদের পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই মামলায় জড়িয়েছে। আমরাও চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী কারা তা চিহ্নিত করা হোক।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘আবু তালেবের এজাহারের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের

আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬