ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন ১১ মাসে জলঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ, নতুন কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত ওসির সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা সুন্দরগঞ্জে মাদ্রাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগ, তদন্তে সত্যতা মেলেনি ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার খামার পাঁচগাছী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. আনারুল ইসলাম, দুলাল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মো. সাজেদুল ইসলাম, পশ্চিম শিবরাম (স্কুলের বাজার চরুয়াটারী) গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে মো. নাজমুল হুদা (৩৫) এবং কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী (তেলীপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন সিআর ওয়ারেন্টভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং অন্যজন মাদক মামলার আসামি। এ সময় আলমগীর হোসেনের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন শূন্য দশমিক আট গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দুই হাজার ৪০০ টাকা।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সুন্দরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা

আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬