ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন ১১ মাসে জলঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ, নতুন কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত ওসির সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা সুন্দরগঞ্জে মাদ্রাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগ, তদন্তে সত্যতা মেলেনি ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্থানীয় দৈনিক পত্রিকা ‘আজকের উদয়ন বার্তা’।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন ও মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং সরকারি কৌঁসুলি সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ।

তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত আরা সুমনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; বরং সমাজের বাস্তবতা তুলে ধরা, জনমানুষের কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ‘আজকের উদয়ন বার্তা’ পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন এ দৈনিকের যাত্রার মধ্য দিয়ে পিরোজপুরের স্থানীয় সংবাদজগতে নতুন মাত্রা যুক্ত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬