ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে যায়। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামেনি।

তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক ছিল।

.মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ.

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারেনি। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

.

সকাল ১০টার কিছু পরে পোশাক শ্রমিকেরা আবারও রাস্তায় নামে। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর–১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ, বাঁশে আগুন দেয়। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রোরেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামে।

.বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে

৪ শতাধিক কারখানায় ছুটি .

ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।

গত রোববারও কাজীপাড়া, মিরপুর–১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। এটিকে ডিএমটিসিএল বলছে, স্টেশন ‘স্কিপ’ করা। অর্থাৎ মেট্রোরেল চলাচল করবে। শুধু দুটি স্টেশনে যাত্রী ওঠা–নামা বন্ধ থাকবে।

.আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

আপডেট সময় : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬