ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে শহরের পরিবেশ, জলাধার ও নাগরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। দ্য ডেইলি স্টার আড্ডাটির আয়োজক।

.

অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে। কর্তৃপক্ষের নীরব সমর্থনে এ প্রক্রিয়া এগিয়েছে। জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বাসযোগ্যতা ফিরিয়ে আনার কথা বলা স্ববিরোধী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর–পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, গত তিন দশকে ঢাকা একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। নগর–পরিকল্পনা, ভবন ও অবকাঠামো—সবকিছুতেই জনস্বার্থের চেয়ে করপোরেট মুনাফা প্রাধান্য পাচ্ছে।

.

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উপপরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম বলেন, ঢাকার পরিবহন উন্নয়ন দীর্ঘদিন ধরে পরিকল্পিত ব্যবস্থার বদলে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপের ওপর নির্ভর করেছে। জাতীয় নগর পরিবহন নীতিতে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও পরিবহন পরিকল্পনার বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় তাঁদের সুযোগ-সুবিধায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টার–এর সাংবাদিক ইমরান মাহফুজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

আপডেট সময় : ০১:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬