ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালারছিড়া চৌরাস্তা মোড়ে চিকিৎসক দেবেন্দ্রনাথ সরকারের চেম্বার ‘বাবু হোমিও হল’-এ এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. মোঃ আতাউর রহমান মুকুল।

চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মোঃ আফছার আলী তোতা, ডা. মোঃ সাদেকুল ইসলাম, ডা. মোঃ সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মোঃ খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ও চিকিৎসক. দেবেন্দ্রনাথ সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

চিকিৎসাসেবা প্রদানকালে চিকিৎসকরা বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা একজন চিকিৎসকের নৈতিক দায়িত্ব।” তারা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ সময়মতো চিকিৎসকের কাছে যেতে পারেন না। ফলে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার এ উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখছে।

ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনাও দেওয়া হয়। সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬