সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক
- আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।
সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুরুজ ইসলাম। দারসুল কুরআন পেশ করেন সুন্দরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ মো. মাহমুদ হাসান।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞান, চরিত্র, আমল ও সাংগঠনিক দক্ষতায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামী আদর্শের চর্চার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ত্যাগ, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।


















