ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে রাশেদ নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের ইদিলপুর দাখিল মাদ্রাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক সার মজুদ করে রাখার খবর পেয়ে ইদিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ব্যবসায়ী রাশেদের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে মজুদ থাকা ৭ বস্তা ইউরিয়া, ৩৪ কেজি এমওপি, ১ বস্তা ডিএপি ও ৪৪ কেজি টিএসপি সার জব্দ করা হয়।

পরে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী রাশেদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ নজরদারি করছে। অবৈধভাবে সার মজুদের তথ্য পাওয়া গেলে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬