ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সন্তানের মানসিক বিকাশ ও সংকট দূরীকরণে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক বিন্দুর আবর্তে ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনের লোড আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদ লোড আনলোড করার সময় সময় তার কাছে বিএনপি নেতা সাজ্জাদসহ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাত জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মামলার বাদি নুর মোহাম্মদ প্রিন্স। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি নেতা কারাগারে এ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু বলেন, ‘সাজ্জাদুর রহমান সাজ্জাদ চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিছুদিন আগে তার জামিনের মেয়াদ শেষ হয়েছিল। আজ আবারও জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বলেন, ‘চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে 

আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬