ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সন্তানের মানসিক বিকাশ ও সংকট দূরীকরণে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক বিন্দুর আবর্তে ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে

ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ, বাবার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পানিতে পড়ে যাওয়া ১০ বছরের ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।

নিহত ময়নুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের সাতকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে মাহিদ হাসান (১০)।

সাঘাটা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ান বিলে মাছ ধরতে যান ময়নুল। বিলের মধ্যে পৌঁছার কিছুক্ষণ পর অসাবধানতাবশত মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন ময়নুল। একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাবা-ছেলেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। একপর্যায়ে স্থানীয়রা মাহিদ হাসানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ময়নুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা এরই মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করেছিলেন। পরে নিখোঁজ ময়নুলকে উদ্ধারে অভিযান চালানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ময়নুলকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ উদ্ধার হওয়ায় তারা পথিমধ্যে রংপুরে ফিরে যায়। নৌকা থেকে পড়ে যাওয়া ছেলে মাহিদ সুস্থ রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ, বাবার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬