ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কামালেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চুল্লি ধ্বংস করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযানে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযান বিষয়ে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বলেন, ‘পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

আপডেট সময় : ০৩:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬