ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের এক শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষাবৈঠকে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন।

শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত তারবিয়াত ও শিক্ষার বিকল্প নেই। তিনি দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও তাকওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মোশলেম আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আনিছুর রহমান, ডা. শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শিক্ষাবৈঠকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তারবিয়াত টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬