ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

অপরাধমুক্ত সমাজের দাবিতে কলাখালীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে পিরোজপুর পৌরসভার সামনে সদর উপজেলার ৪ নম্বর কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রভাতের’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।

তিনি বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিক মিটার, টিউবওয়েল, হাঁস-মুরগি ও গবাদিপশু চুরির ঘটনাও বেড়েছে। মাদকসেবীরা মাদকের অর্থ জোগাড় করতে এসব অপরাধে জড়িয়ে পড়ছে, যা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, “একটি রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। মাদক, চুরি ও অপরাধ প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধীদের চিহ্নিত ও প্রতিহত করা সহজ হবে।”

তিনি আরও বলেন, মাদক, ছিনতাই, চুরি ও কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক নেতৃত্ব অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি নেতা মো. হাসিবুর রহমান রাজু, মো. মুজিবুর রহমান, মো. নজরুল ইসলাম সেলিম, মো. সেলিম শেখ, মোহাম্মদুল্লাহ, মো. আক্তার হোসেন ও আবুল কালাম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ভয়াবহতা তুলে ধরে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ব্যানারে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’— এমন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।

মানববন্ধনে কলাখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অপরাধমুক্ত সমাজের দাবিতে কলাখালীতে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬