ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জুলাই চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটলে সরকারকে সোজা পথে আনা হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্মূলের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিজেই নির্মূল হয়ে গেছে। জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপসহীন ভূমিকা পালন করে যাব।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বিচারের আশ্বাস দিলেও ক্ষমতায় গিয়ে সুর পাল্টে ফেলেছে। বাংলাদেশ বারবার বিপ্লবের সাক্ষী। এদেশের মানুষ বিপ্লবী। জনগণ রাজপথে নামলে কোনো সরকারই টিকতে পারে না।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার যদি ফ্যাসিবাদের পথে হাঁটে, তাহলে সেই পথ থেকে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে।’

আমীরে জামায়াত আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে সংঘটিত প্রতিটি গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারো প্রতি প্রতিশোধ নয়, আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়।’

তিনি বলেন, ‘সরকার যদি ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিদায়ের পথ বেছে নেওয়া উচিত। জনগণ বিচারহীনতা মেনে নেবে না।’

সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুলাই চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটলে সরকারকে সোজা পথে আনা হবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬