ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ৩ হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মতিয়ার রহমান (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সাঘাটা থানা পুলিশ উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বসতবাড়ির আঙিনায় মাদক কেনাবেচা চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

পরে তল্লাশি চালিয়ে জুয়েল মন্ডলের লুঙ্গির ডান পাশ থেকে ৪০ পিস ইয়াবা এবং মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক ক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬