ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন)কদমতলা ইউনিয়ন পরিষদে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

“অল্প সময়ে, কম খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই প্রচারণামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আয়োজিত অনুষ্ঠানে কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ঘরের কাছেই ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সহজ, দ্রুত ও সাশ্রয়ী সমাধান পেতে পারেন, সেজন্য গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বড় ধরনের আইনি জটিলতা এবং অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই গ্রামীণ নারীরাসহ সর্বস্তরের মানুষ এখানে সহজে ন্যায়বিচার পাচ্ছেন।

ক্যাম্পেইনে ০২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাদিয়া আফরোজার সঞ্চালনায়,উপস্থিত ছিলেন ০২ কদমতলা ইউনিয়ন পরিষদ প্রশাসক নাঈম মাহমুদ,কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ,কদমতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান,কদমতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মজিবুর রহমান, ইউপি প্রসাশনিক কর্মকর্তা চঞ্চল কুমার সরকার,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রামবাসী বিশেষ করে নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, এক্তিয়ার এবং কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

গ্রাম আদালত বিষয়ক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইনে সমাজের সকল শ্রেণির জনগোষ্ঠীদের নিয়ে র‍্যালীর আয়োজন করা হয়,র‍্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী হয় এবং ভিডিও শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক তত্বাবধানে ছিলেন পিরোজপুর সদর উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬