ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় রফিক মিয়া (৪২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিক মিয়া টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তালিমা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার একবারপুর গ্রামের হাজী মাল্টিমিডিয়া কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুরমুখী একটি কাভার্ড ভ্যানের পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক রফিক মিয়া।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত

আপডেট সময় : ০৮:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬