ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাদুল্লাপুরে জুয়া খেলার সময় ৩ জুয়ারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যম কুমেদপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (৫৫), একই ইউনিয়নের কাজল ঢোপ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে লাল মিয়া (৫২) এবং সাদুল্লাপুর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর (ভাঙা স্কুল) এলাকার জিহাদ আলীর ছেলে শাহদাৎ হোসেন শাহে (২৯)।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় জুয়ার বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮ থেকে ৯ জন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়ারী আটক করা হয়। পরে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাদুল্লাপুরে জুয়া খেলার সময় ৩ জুয়ারী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬