ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় জুয়া খেলার সময় ৫ জুয়ারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলায় জুয়া খেলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভাঙা ডিপবাজার গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল হালিমের পতিত জমিতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রামচন্দ্রপুর (হাজীপাড়া) এলাকার সফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), রামচন্দ্রপুর (গোরস্থানপাড়া) এলাকার মৃত সামছুল হকের ছেলে রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), রামচন্দ্রপুর (ভাঙা ডিপবাজার) এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), রামচন্দ্রপুর (গোরস্থানপাড়া) এলাকার হাসেম আলীর ছেলে মেহেদী হাসান (৩৮) এবং রামচন্দ্রপুর (হাজীপাড়া) এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৭)।

পুলিশ জানায়, অভিযানের সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জুয়া খেলার সময় ৫ জুয়ারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬