ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী গৃহকর্মী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে বাক-প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ মিয়া (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জন্ম নেওয়া শিশুর দেড় মাস বয়সে মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আরিফ উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনি গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মামলার পর থেকেই পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাক-প্রতিবন্ধী নারী মোসলেমা খাতুন অভাবের কারণে আসামির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই সুযোগে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবার বিষয়টি বুঝতে পারে। ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা এবং অভিযুক্ত আরিফ মিয়ার নাম নিশ্চিত করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

চিকিৎসা পরীক্ষায় ভুক্তভোগী ৭ মাস ১৭ দিনের অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত হন। পরে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

তবে জন্মের দেড় মাস পর গত ২৯ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী গৃহকর্মী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬