ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা কোরবানির ঈদ সামনে রেখে তাড়াশের উপজেলায় পশুর হাটে কেনাবেচা ধুম ইউএনও-কৃষি অফিসারের বিরুদ্ধে সড়কে আলেমদের মোনাজাত গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধায় ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন সরকারি ধান ক্রয়ের তালিকায় ভুয়া কৃষক, উদ্বোধনের দিনেই ধরা পড়লো অনিয়ম ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের

গাইবান্ধায় ৯২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ মে) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মনিরুজ্জামান মনির ওরফে পলাশ (৪৭) ও ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে স্বাধীন মিয়া (৩২)। তাদের মধ্যে মনিরুজ্জামান মনির পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার অরিন ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে মাদক বিক্রির অভিযোগে স্বাধীন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া এলাকায় মনিরুজ্জামান মনিরের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে ওই বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়। পরে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৯২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬