ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়া গোলাম পরওয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য।

বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য আহমদ বিন কাসেম আরমান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম, প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি ও সিইও শাহমুন নাকীব ফারাবিসহ বিপুলসংখ্যক সুধীজন।

মোড়ক উন্মোচিত বইগুলো হলো লৌহকপাটের অন্যজীবন, মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের উন্নতি এবং মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব বই ইসলামী চিন্তা, নৈতিকতা ও আদর্শিক জীবনগঠনে পাঠকদের নতুন দিকনির্দেশনা দেবে। লেখক মিয়া গোলাম পরওয়ার দীর্ঘদিন ধরে ইসলামী ভাবধারাভিত্তিক সাহিত্যচর্চা করে আসছেন এবং তাঁর এসব গ্রন্থ পাঠকদের মধ্যে ইতিবাচক চিন্তা ও মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬