ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ চারজন আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং অপর দুইজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, পলাশবাড়ী উপজেলার মনোহর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকার রমজান আলী আকন্দের ছেলে মো. মেহেদী হাসান মিনারুল (২৭), পাড়া আমলাগাছি এলাকার মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে মো. ইসরাফিল সরকার কেনু (৪০), পুটিমারী এলাকার মো. সাদনান আহমেদ শুভ (২৩) এবং গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকার মো. সবুজ সরকার (৩৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনারুলের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষ থেকে ১০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার অভিযোগে মিনারুল ও ইসরাফিল সরকার কেনুকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

এদিকে একই অভিযানে মাদক সেবন করে জনসাধারণের শান্তি নষ্ট ও বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে সাদনান আহমেদ শুভ ও সবুজ সরকারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ চারজন আটক

আপডেট সময় : ০৮:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬