ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

নবাবগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, মেশিন ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কবলীপাড়া গ্রামের করতোয়া নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, কবলীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। পরে নদী পার হয়ে নৌকায় করে বালু উত্তোলনের স্থানে যান তিনি।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা মেশিন ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা শ্যালো মেশিনগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।

এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নবাবগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, মেশিন ধ্বংস

আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬