ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মিঠাপুকুরে গভীর রাতে অটোভ্যান চালকের ওপর হামলা, অটো ছিনতাই

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট আলীপুর-নয়ারহাট সড়কে গভীর রাতে এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক অটোভ্যান চালক।

আহত চালকের নাম মোঃ মনজুরুল ইসলাম (৩৫)। তিনি রাণীপুকুর ইউনিয়নের মাটেরহাট (জলচত্তর) গ্রামের বাসিন্দা এবং মোঃ আব্দুস সালামের ছেলে।

জানা যায়, শুক্রবার (৮ মে) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে নয়ারহাট যাওয়ার কথা বলে ২৫-৩০ বছর বয়সী দুই ব্যক্তি তার অটোভ্যানে ওঠে। পরে নয়ারহাট পৌঁছানোর আগেই ভান্ডাড়ির বাড়ির সামনে এসে তারা হঠাৎ পিছন থেকে চালকের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় অন্তত ৬ স্থানে কুপিয়ে গুরুতর আহত করে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পরিবারে খোঁজ দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ৪০টিরও বেশি সেলাই দিতে হয়েছে এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিঠাপুকুরে গভীর রাতে অটোভ্যান চালকের ওপর হামলা, অটো ছিনতাই

আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬