ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মো. ফকির শেখ (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফকির শেখ উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের মো. আজিবর শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মে) রাতে সাঘাটা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেয়ারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মতিয়ার রহমানের হোটেলের সামনে পাকা সড়কে মাদক কেনাবেচার সময় ফকির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬