সংবাদ শিরোনাম ::
রাজীবপুরে ইয়াবাসহ নারী আটক
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ইয়াবাসহ তারা ভানু (নারী) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ভানু ও তার স্বামী হাসানুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিষয়ে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তারা ভানুকে ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিকভাবে তার স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

















