ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তার পাশে একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বাড়ির কাজ শেষে আবু সাঈদ পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে তার চাচা বিপুল মিয়ার সঙ্গে শেষবার কথা হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গভীর রাত পর্যন্ত অপেক্ষার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে একটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬