ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত

জুনের মধ্যে ব্যারাকে ফিরবে সব সেনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জানা যায়, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে মোতায়েন থাকা সেনাবাহিনীর সব সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী ২০২৪ সালের ১৯ জুলাই দেশে কারফিউ জারি হওয়ার পর মাঠে নামানো হয়। সে সময় ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন শুরু করে। পরে প্রবল আন্দোলনের মুখে ওই বছরের ৫ আগস্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশের কার্যক্রম অনেক জায়গায় দুর্বল হয়ে পড়লে সেনাবাহিনী মাঠেই দায়িত্ব পালন অব্যাহত রাখে।

এরপর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে, যার মাধ্যমে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারত।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে এবং তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেফতারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারত। তবে বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না; বরং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুনের মধ্যে ব্যারাকে ফিরবে সব সেনা

আপডেট সময় : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬