ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান গভর্নর পদপ্রার্থী বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত এক টেলিফোনভিত্তিক প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব মানুষ বুঝতে পারছে এবং যুক্তরাষ্ট্র যা করছে তা সঠিক বলেই তারা মনে করছে।

তিনি আরও বলেন, বিশ্বশান্তির স্বার্থে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা জরুরি। এ লক্ষ্যেই তার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। তার মতে, পরিস্থিতি যেভাবেই এগোক, এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে না।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে ট্রাম্প তার বক্তব্যে কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তি ও চাপ প্রয়োগের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য একদিকে তার সমর্থকদের উদ্দেশে শক্ত অবস্থানের বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও কড়া বার্তা দেওয়ার কৌশল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬