ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাগর হত্যা মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন।

নথি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালানোর ঘটনায় ঘটনাস্থলেই মো. সাগর নিহত হন। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৪২ জনকে আসামি করা হয়, যেখানে মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

রাজনৈতিক জীবনে মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে অংশ নেন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাগর হত্যা মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ১০:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬