ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় শুল্ক-কর ছাড় দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক ও কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

সিদ্ধান্ত অনুযায়ী, এইচ.এস কোড-৮৭০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক বাস আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি থাকবে।

তবে এ ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। অর্থাৎ, আমদানিকারকদের মোট করভার দাঁড়াবে ১৫ শতাংশে। এই সুবিধা সাধারণ যাত্রী পরিবহনের জন্য প্রযোজ্য হলেও শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত বাস এর বাইরে থাকবে।

একইভাবে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন বৈদ্যুতিক ট্রাক আমদানিতেও অনুরূপ কর সুবিধা দেওয়া হবে।

সরকার জানিয়েছে, পরিবেশ দূষণ কমানো এবং সবুজ জ্বালানিনির্ভর আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় শুল্ক-কর ছাড় দিল সরকার

আপডেট সময় : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬