ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী

সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থপাচারের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-এর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে তার নিজ নামে ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে অভিযোগে বলা হয়।

দুদক আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত আয়কর দাতা হওয়ায় তার প্রকৃত আর্থিক লেনদেন ও সম্পদের উৎস অনুসন্ধানে আয়কর নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে থাকা সব আয়কর রেকর্ড জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় : ১১:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬