সংবাদ শিরোনাম ::
বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক
বরিশাল প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

















