ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নীলফামারীতে ইয়াবা-হেরোইনসহ কারবারি আটক

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমান।

এর আগে, শনিবার (২ মে) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে ফিরিজুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১০ গ্রাম হেরোইন এবং পৃথক প্যাকেটে রাখা ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এলাকায় তিনি একজন সক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা দুটি মামলায়ও তিনি অভিযুক্ত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নীলফামারীতে ইয়াবা-হেরোইনসহ কারবারি আটক

আপডেট সময় : ১১:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬