ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ সম্বোধন করলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের নেতা’ বলে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।”

পোস্টটি দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদ ইসলামের দেওয়া একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে একই ক্যাপশন ব্যবহার করেন হাসনাত আব্দুল্লাহ।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। প্রায় ৩৩ মিনিটের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দুই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং অসংখ্য মানুষ তা শেয়ার ও মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ সম্বোধন করলেন হাসনাত

আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬