ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তাই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত জমির তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো হবে। বিশেষ করে রেলওয়ের অব্যবহৃত জমি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সিরাজগঞ্জে প্রায় ৯০০ একর জমি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীভাঙনে জেগে ওঠা চরাঞ্চলেও বড় আকারে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, বকেয়া বিল ও জ্বালানি আমদানির জটিলতার কারণে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে। বর্তমানে সরকারি খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং ৮০০ থেকে ৯০০ মেগাওয়াটে নামিয়ে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানিতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সেমিনারে আরও জানানো হয়, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকট ও কারিগরি সীমাবদ্ধতায় এর পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। বর্তমানে উৎপাদন ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ, যেখানে চাহিদা ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে চাপ কমবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আপডেট সময় : ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬