ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এটি প্রায় পূর্ণাঙ্গ একটি বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে বলা হয়, এ বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।

পোস্টে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে এ বলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাত বেশি হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি মাত্রার এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব দেখা যেতে পারে।

আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে অতিভারি বর্ষণের কারণে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বর্ষণের ফলে পাহাড়ি ঢল নামতে পারে, যার প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কিছু এলাকায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

আপডেট সময় : ০১:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬