ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে কায়সার কামাল-এর সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে মাঠপর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সকল পুলিশ সুপারকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সরকার মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত অভিযান চালাচ্ছে। কোনো প্রতিষ্ঠান মজুতদারির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপের পাশাপাশি সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-এর বিশেষ টিম দেশজুড়ে বাজার মনিটরিং ও নিবিড় তদারকি করছে।

সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব-কে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৯৮ দশমিক ৬৭ শতাংশই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড-এর ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ ব্যবহার করে এলপিজি আমদানির তথ্য নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। আমদানিতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা অনিয়মের আভাস পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-কে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার

আপডেট সময় : ০৭:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬