সংবাদ শিরোনাম ::
ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৭:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত ফার্স সংবাদ সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালিটি আবার ‘পূর্বের অবস্থায়’ ফিরিয়ে আনা হবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণে থাকবে।
বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি–ডাকাতির মতো কর্মকাণ্ড চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করছে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই রাখা হবে।
























