ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

প্রথম দিনে ২ হাজার ৮১২ হজযাত্রী সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরুর প্রথম দিনেই সাতটি ফ্লাইটে করে ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত এসব হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ৬৪৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ১ হাজার ১৬৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আশকোনা হজ অফিসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনার জন্য মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

এ পর্যন্ত মোট ৭৮ হাজার ১৩৯ জন হজযাত্রীর ভিসা অনুমোদন হয়েছে বলে জানানো হয়েছে।

এ বছর সৌদি আরবগামী হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০০টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করবে ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্স পরিচালনা করবে ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
প্রথম দিনে ২ হাজার ৮১২ হজযাত্রী সৌদি আরবে

আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬