সংবাদ শিরোনাম ::
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিক মাধ্যমে সাতটি পোস্ট করেছেন, যার সবগুলোই মিথ্যা। তবে কোন পোস্টগুলো মিথ্যা, তা উল্লেখ করেননি তিনি।
তিনি আরও বলেন, হরমুজ খোলা থাকবে নাকি বন্ধ হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মাঠপর্যায়ে নেওয়া হবে, সামাজিক মাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে পরিচালিত হবে।
























