ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

জনগণের প্রতি দায়বদ্ধ বলেই তেল-বিদ্যুতের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি ও ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত, অতি দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পেত। বৈরী পরিবেশ সত্ত্বেও কৃষক ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দাম সমন্বয় করিনি। জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের এক ধরনের শাস্তি পেতে হচ্ছে।’

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকার বদ্ধপরিকর। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কেও একটি যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষগ্রস্ত অর্থনীতি দেওয়া হয়েছিল। তিনি বৈদেশিক সহযোগিতা ও জনশক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার বাগাড়ম্বর বা সামাজিক যোগাযোগমাধ্যমের সস্তা প্রচারে বিশ্বাসী নয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করছে সরকার।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিতুমীর বলেন, জনগণের রায়ে ঘোষিত ইশতেহার এখন জাতীয় এজেন্ডায় রূপ নিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতির সংস্কার এবং সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, অতীতে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই কাজ শুরু করেছে এবং এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জনগণের প্রতি দায়বদ্ধ বলেই তেল-বিদ্যুতের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬