ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আজ (শুক্রবার)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। এ প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বেলা ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে, যা শনিবার বেলা ৩টা পর্যন্ত চলবে।

রিজভী জানান, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

বিভাগভিত্তিক সূচি অনুযায়ী, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম গত শুক্রবার শুরু হয়ে টানা তিন দিন চলে। এতে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থীর কারণে দলীয় কার্যালয়ে বেশ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা, ২২ ও ২৩ এপ্রিল বাছাই, ২৯ এপ্রিল প্রত্যাহারের শেষ সময় এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বর্তমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারে বণ্টন করা হবে। এ হিসাবে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬