ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯

আগামী দুই মাসেও দেশে জ্বালানি নিয়ে সমস্যা হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে এবং আগামী দুই মাসে জ্বালানি সরবরাহে কোনো সংকট হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের চাহিদা বিবেচনায় পর্যাপ্ত মজুত রাখা হয়েছে এবং জুন মাসের প্রয়োজন মাথায় রেখে প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, সরকার বিকল্প উৎস থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে, যাতে সরবরাহ চেইন স্থিতিশীল থাকে।

প্রতিমন্ত্রীর দাবি, জ্বালানি ব্যবস্থাপনায় কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন যেন বিঘ্নিত না হয় সে দিকেও নজর রাখা হচ্ছে।

এর আগে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশে অকটেন, পেট্রোল, ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বাজারে আতঙ্ক তৈরি হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় বেড়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরবরাহ ব্যবস্থার ওপর নিবিড় নজরদারি চলছে এবং প্রয়োজন অনুযায়ী আমদানি ও বিতরণ সমন্বয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আগামী দুই মাসেও দেশে জ্বালানি নিয়ে সমস্যা হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬